ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • এসএসসি পরীক্ষা

    কেন্দ্রে দায়িত্বে অবহলোর অভিযোগে ৫ শিক্ষককে বহিস্কার

    কেন্দ্রে দায়িত্বে অবহলোর অভিযোগে ৫ শিক্ষককে বহিস্কার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্রে  দায়িত্বে অবহলোর অভিযোগে ৫ জন শিক্ষককে বহিস্কার করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আবু বক্কর সিদ্দিকী উপজেলার তিনটি পরীক্ষা কেন্দ্র থেকে এই ৫ জন শিক্ষককে বহিস্কার করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোকলেছুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

    বহিস্কৃত শিক্ষকরা হলেন মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত ডালবুগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহ আলম, হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজালাল, কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত মুসুল্লীয়াবাদ একে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জিয়াউর রহমান এবং মেয়াজ্জেমপুর ছালেহিয়া আলিম মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত নূরপুর দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী আ. রহমান ও তারিকাটা দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মো. জামাল হোসেন।

    নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আবু বক্কর সিদ্দিকী বলেন, পরীক্ষা কেন্দ্রে যথাযথ দায়িত্ব পালনে গাফেলতির কারনে এসব শিক্ষকদের বহিস্কার করা হয়।

    এদিকে এসএসসি পরীক্ষার প্রথম দিন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় পরীক্ষা কেন্দ্রে অনুপস্থিত ছিল ১৭ জন পরিক্ষার্থী, দাখিল ২৬ ও এসএসসি ১৮ জন পরিক্ষার্থী।  উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ