ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • জালে ধরা পড়ল ১৮৫ কেজি ওজনের পাখি মাছ

    জালে ধরা পড়ল ১৮৫ কেজি ওজনের পাখি মাছ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ১৮৫ কেজি ওজনের বিরল প্রজাতির পাখি মাছ ধরা পড়েছে। বুধবার রাতে জেলে মো. জাহাঙ্গীর হোসেনের জালে ধরা পড়ে বিশাল আকৃতির এই পাখি মাছ। এটি সেইল ফিস নামেও পরিচিত। বৃহস্পতিবার দুপুরে মাছটি কুয়াকাটার মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসে জেলেরা।

    জেলে মো. জাহাঙ্গীর হোসেন জানান, ‘বুধবার মধ্যরাতে বঙ্গোপসাগরের একশ’বাম এলাকায় তার জালে এই মাছটি ধরা পড়ে। মাছটির দৈর্ঘ্য ১১ ফুট, প্রস্থ দেড় ফুট এবং ওজন ১৮৫ কেজি।

    তিনি আরও জানান, এ অঞ্চলের পাখি মাছের তেমন চাহিদা না থাকায় মাত্র ২৫ হাজার টাকায় মাছটি বিক্রি করে দেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. ইউনুস বয়াতির কাছে।
     
    এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা এস.এম আজহারুল ইসলাম জানান, এ ধরনের মাছ সাধারণত গভীর সমুদ্রে বিচরণ করে। এ মাছ সচরাচর ধরা পড়ে না এবং পাওয়াও যায় না। গভীর সমুদ্রে বিচরণকারী এই মাছ দ্রুতগামী হয় এবং ওজনও অনেক বেশি হয়ে থাকে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ