ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • কলাপাড়ায় মাছের ঘের থেকে শিশুর মরদেহ ‍উদ্ধার

    কলাপাড়ায় মাছের ঘের থেকে শিশুর মরদেহ ‍উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় মাছের ঘের থেকে নয়া মিয়া নয়ন (১১) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের উত্তর চরপাড়া গ্রামের একটি ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নয়ন ওই গ্রামের লিটন খানের ছেলে।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই শিশুর বাবা-মা ঢাকায় থাকেন। নয়ন তাঁর নানা বাড়ি ডাবলুগঞ্জ ইউনিয়নে থাকতো। বৃহস্পতিবার সকালে সে নানা বাড়ি থেকে দাদার বাড়ি মিঠাগঞ্জ ইউনিয়নের উত্তর চরপাড়া গ্রামে আসে। বিকেলে ওই এলাকার একটি নতুন নৌকা নির্মাণের মিলাদে অংশ নেওয়ার পরে সে নিখোঁজ হয়।

    সকালে স্থানীয়রা তাঁর মরদেহ দাদার বাড়ি সংলগ্ন একটি মাছের ঘেরে দেখতে পায়। তা‍ঁর পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। পরে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।

    স্থানীয়দের ধারণা, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় মাছের ঘেরে পানি নিষ্কাশনের চুঙার মুখে পড়ে সে জালে আটকে যায়। কারণ ওই ঘেরে পাতা জাল থেকে সে প্রায়ই মাছ সংগ্রহ করতো।

    কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, মরদেহ উদ্ধারে করেছে পুলিশ। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ