ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • পিরোজপুরে দাবা খেলার কর্মশালা ও প্রতিযোগিতার উদ্বোধন

    পিরোজপুরে দাবা খেলার কর্মশালা ও প্রতিযোগিতার উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে স্কুলভিত্তিক দলগত অংশগ্রহণে জেলা পর্যায়ে দাবা খেলার কর্মশালা ও প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। শনিবার সকালে জেলা স্টেডিয়াম মিলনায়তনে জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় এই কর্মশালা ও  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

    প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্তি পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পুলিশ সুপার), জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কামান্ডার এম এ রব্বানী ফিরোজ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব ও জেলা দুপ্রকের সভাপতি মনিরুজ্জামান নাসিম প্রমুখ।

    দুই দিনব্যাপী এই দাবা প্রতিযোগিতায় জেলার বিভিন্ন বিদ্যালয়ের মোট ১২টি দলে ৭২ জন প্রতিযোগী অংশ গ্রহণ করবে। আগামীকাল এই প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ