ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • বঙ্গোপসাগরে তলা ফেটে ট্রলারডুবি, ৪ মাঝিমাল্লা উদ্ধার 

    বঙ্গোপসাগরে তলা ফেটে ট্রলারডুবি, ৪ মাঝিমাল্লা উদ্ধার 
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বৈরী আবহাওয়ার কারণে উত্তাল থাকা বঙ্গোপসাগরে ৪ মাঝিমাল্লা নিয়ে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।  

    মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার তুফানিয়া সংলগ্ন বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।

    পরে মাঝিমাল্লাসহ ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে জেলেরা।  

    উদ্ধার হওয়া জেলেরা হলেন- জাফর ব্যাপারী (৫০), স্বপন ব্যাপারী (২৫), বাদল (২৩) ও পারভেজ (১৮)। তাদের বাড়ি উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে।  

    স্থানীয় জেলেরা জানান, আজ সকালে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিল উপজেলার কোড়ালিয়া গ্রামের জাফর ব্যাপারীর মালিকানাধীন ট্রলার। মাছ শিকারে যাওয়ার পথে সকাল সাড়ে ৫টায় তুফানিয়া সংলগ্ন বঙ্গোপসাগরে ঢেউয়ের তোড়ে ট্রলারের তলা ফেটে ৪ মাঝিমাল্লা নিয়ে ট্রলারটি ডুবে যায়।

    আধা ঘণ্টা পর অন্য একটি ট্রলারের সাহায্যে ডুবে যাওয়া ট্রলারের সব জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। পরে দেড় ঘণ্টা পর ডুবে যাওয়া ট্রলারটিও উদ্ধার করতে সক্ষম হয় জেলেরা। বর্তমানে তারা তুফানিয়ার তীরে অবস্থান করছে বলে জানা যায়।

    এ বিষয়ে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার জানান, এ ঘটনা সম্পর্কে অবগত হয়েছি। খোঁজখবর নেওয়া হচ্ছে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ