ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • স্বামীকে পিটিয়ে প্রেমিকের সাথে পালালেন নববধূ!

    স্বামীকে পিটিয়ে প্রেমিকের সাথে পালালেন নববধূ!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে মনিরুল ইসলাম নামের এক পর্যটক তাঁর স্ত্রীকে নিয়ে হানিমুনে এসে মারধরের স্বীকার হয়েছেন। এ সময় তাঁর স্ত্রী নুরে জান্নাত প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মনিরুল। 

    মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে ওই সমুদ্রসৈকতে জিরোপয়েন্টের ফ্রাই মার্কেটের কাছে এ ঘটনা ঘটে।   মনিরুল জানান, তাঁর বাড়ি বরগুনার কেজি স্কুল এলাকায়। দীর্ঘদিন সিঙ্গাপুরে ছিলেন তিনি। পাঁচদিন আগে তাদের বিয়ে হয়েছে। মঙ্গলবার মনিরুল স্ত্রীকে নিয়ে কুয়াকাটায় আসেন। সন্ধ্যায় তারা সৈকতে ঘুরতে যান। 

    ঘোরাঘুরির পর ওই দম্পতি রুমে ফিরে আসেন। পরে স্ত্রীর অনুরোধে মনিরুল আবারও সৈকতে ঘুরতে যান। সৈকতের জিরোপয়েন্টের ফ্রাই মার্কেটের কাছে গেলে ৪ থেকে ৫ জন লোক তাঁর ওপর হামলা করে। এ সময় তাঁর স্ত্রী পালিয়ে যান। হামলাকারীদের মধ্যে তাঁর স্ত্রীর প্রেমিক ছিলেন বলে দাবি করেন মনিরুল।  

    মনিরুলের শ্বশুর হারুন অর-রশিদ মোবাইলফোনে বলেন, আমরা বিষয়টি শোনার সঙ্গে সৈকতে এসেছি। আমার মেয়ে এখন কোথায় আছে তা এখনও জানতে পারিনি। মেয়ে জামাইকে বাড়িতে নিয়ে যাচ্ছি। আমরা পারিবারিকভাবে বিষয়টি দেখবো। 

    ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, খবর পেয়ে মারধরের স্বীকার পর্যটক মনিরুলকে উদ্ধার করেছি।  তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আমাদের কয়েকটি টিম আশপাশে খোঁজাখুঁজি করেছে, কিন্তু তার স্ত্রী নুরে জান্নাতকে পাওয়া যায়নি। মনিরুলকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ