ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • দশমিনায় দগ্ধ পুলিশ কর্মকর্তার স্ত্রীর মৃত্যু

    দশমিনায় দগ্ধ পুলিশ কর্মকর্তার স্ত্রীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দশমিনায় নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়া পুলিশ কর্মকর্তার স্ত্রী সুমি আক্তার (৩০) মারা গেছেন। বুধবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তা‍ঁর মৃত্যু হয়।

    সুমি আক্তার দশমিনা থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) সহিদুল আলমের স্ত্রী।

    এর আগে, মঙ্গলবার রাত আড়াইটার দিকে দশমিনা থানা সংলগ্ন ভাড়া বাসায় নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন দেন সুমি আক্তার। এতে তার শরীরের ৫০ শতাংশের বেশি পুড়ে যায়।

    পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওই দিন রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শে-রে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তিনি মারা যান।

    সহিদুল আলম ও তাঁর স্ত্রী সুমি আক্তারের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায়। তাদের কোনো সন্তান ছিল না। এ কারণে স্ত্রী সুমি আক্তার হতাশা থেকে বিভিন্ন সময় অস্বাভাবিক আচরণ করতেন।

    দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, চিকিৎসাধীন অবস্থায় সহিদুলের স্ত্রী ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মারা গেছেন। তার মরদেহ পিরোজপুর মঠবাড়িয়ায় নেওয়া হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ