ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • দুমকি উপজেলা বিএনপির সভাপতি খলিল, সম্পাদক সাইফুল 

    দুমকি উপজেলা বিএনপির সভাপতি খলিল, সম্পাদক সাইফুল 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দুমকিতে উপজেলা বিএনপি'র দ্বিবার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার গ্রামীণ ব্যাংক সড়কের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা বিএনপি'র আহবায়ক আবদুর রশিদ চুন্নু মিয়া। 

    এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ অতিথি ছিলেন দুমকি উপজেলা টিম প্রধান ও জেলা বিএনপি'র সদস্য দেলোয়ার হোসেন খান নান্নু, টিম সদস্য খন্দকার ইমাম হোসেন,  মো. মতিউর রহমান। 

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি'র আহবায়ক মো. খলিলুর রহমান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সাইফুল আলম মৃধা। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপজেলা বিএনপি'র নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। এতে মো. খলিলুর রহমানকে সভাপতি এবং সাইফুল আলম মৃধাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সম্মেলনে দুমকি উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ