ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বছরে উৎপাদন ১ লাখ ৮ হাজার ৬৬৬ মেট্রিক টন সুপারি বরিশাল সেনানিবাস সম্প্রসারণে ১ হাজার ১৫৩ কোটি ৬০ লাখ টাকার প্রকল্প গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা  পিরোজপুরে সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে পটুয়াখালীতে তরুণীকে উত্ত্যক্তের অভিযোগে বিএনপি নেতা আটক প্রধানমন্ত্রীর বক্তব্যে বিদ্যুৎ বিভ্রাট, পবিস জিএম বরিশালে  বিএনপি নেতার ছেলেকে ইয়াবা দিয়ে ফাঁসানো, জেলা ডিবির দুই সদস্যর বিরুদ্ধে লিখিত অভিযোগ  মৃত্যুর তিনদিন পর পাওনা বুঝে পেল সাংবাদিক পুলকের পরিবার দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ বরিশাল, কর্মসংস্থানের অভাবে ঢাকামুখী হচ্ছে মানুষ বরিশালে তালাবদ্ধ বাসা থেকে মুহুরির মরদেহ উদ্ধার
  • সময়মতো বকেয়া বিল না দিলে সংযোগ বিচ্ছিন্ন: বিদ্যুৎপ্রতিমন্ত্রী

    সময়মতো বকেয়া বিল না দিলে সংযোগ বিচ্ছিন্ন: বিদ্যুৎপ্রতিমন্ত্রী
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আমরা লক্ষ্য করছি যে, অনেক সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি পৌরসভা, সিটি করপোরেশনসহ অনেকেই দীর্ঘদিনের বিদ্যুৎ বিল বকেয়া রাখছেন। যা কোনোভাবেই গ্রহণযোগ্য না। সময়মতো বকেয়া বিল পরিশোধ না করলে আইন অনুযায়ী তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

    বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) প্রতিমন্ত্রী নিজের ফেসবুক পেজে এ তথ্য জানান।

    তিনি বলেন, ‘সাধারণ গ্রাহকরা নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করলেও অনেক পৌরসভা, সিটি করপোরেশনসহ বড় বড় প্রতিষ্ঠান নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করছে না। এসব প্রতিষ্ঠানের অনেক পরিমাণ বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে বিদ্যুৎ বিভাগের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। সম্মানিত গ্রাহক ও প্রতিষ্ঠানগুলোকে আমরা অনুরোধ করবো—  আপনারা নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন। প্রয়োজনে নিয়ম অনুযায়ী বিলের কিস্তির সুবিধা নিতে পারেন।’

    এর আগে গত মঙ্গলবার সরকারি-বেসরকারি দফতরের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

    ওই বৈঠকে সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় উষ্মা প্রকাশ করে কমিটি। কেন এসব দফতর দিনের পর দিন বিদ্যুৎ বিল পরিশোধ করছে না, তাদের এনার্জি অডিট করে সেই তথ্য বৈঠকে উপস্থাপন করার কথাও বলেছে কমিটি।

    সম্প্রতি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সংসদে দেওয়া তথ্যমতে, সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থায় বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে প্রায় সাড়ে ৮ হাজার কোটি টাকা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ