ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ৩৮ বছরের ইমামতী শেষে বর্ণাঢ্য বিদায়

    ৩৮ বছরের ইমামতী শেষে বর্ণাঢ্য বিদায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাওলানা মোজাম্মেল হক। বিগত ৩৮ বছর সফলতার সঙ্গে ভোলার লালমোহন পৌরশহরের ঐতিহ্যবাহী মোল্লা জামে মসজিদের খতিব (পেশ ইমাম) হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। 

    শুক্রবার শেষবারের মতো জুমআ’র নামাজ পড়িয়ে অসুস্থতাজনিত কারণে বিদায় নেন মাওলানা মোজাম্মেল হক। তিনি লালমোহন পৌরশহরের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা।

    তাকে বিদায় জানাতে উপস্থিত হন ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও মোল্লা জামে মসজিদের সভাপতি নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় তিনি মাওলানা মোজাম্মেল হকের বর্ণাঢ্য ইমামতী জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

    এছাড়াও তাকে এমপি শাওনের নিজস্ব তহবিল থেকে ৫০ হাজার টাকাসহ মোট দুই লক্ষ টাকা সম্মাননা হিসেবে প্রদান করেন। বিদায় বেলায় মোল্লা জামে মসজিদের শত শত মুসল্লীদের ভালোবাসায় সিক্ত হন মাওলানা মোজাম্মেল হক।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ