ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মঠবাড়িয়ায় মিনা দিবস পালিত

    মঠবাড়িয়ায় মিনা দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সারা দেশের ন্যায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পর্যায়ে মিনা দিবস পালিত হয়েছে। “নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে নানা কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।

    শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় দিবসটি পালনের শুরুতে উপজলা চত্বরে কোমলমতী শিক্ষার্থীদের নিয়ে একটি র‌্যালি বের করা হয়। এতে ব্যানার ও সচেতনতামূলক লেখা ফেস্টুন নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়। 

    দিবসটি উদযাপনের অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছেন বিকাল ৪ টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বর্ণাঢ্য র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর হতে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আবার পরিষদে এসে শেষ হয়।

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক, উপজেলা শিক্ষা অফিসার রুহুল আমিন, থানার ইন্সপেক্টর (অপারেশন) আব্দুল হালিম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ইউনুস আলী, হায়দার আলী খান, হেমায়েদ গাজী, প্রধান শিক্ষক মাইনুল ইসলাম, রমা রানী বল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ প্রমূখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ