ঢাকা রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • নির্বাচন উপলক্ষ্যে দুই দিন বন্ধ থাকবে দেশের সব দোকান ও শপিংমল বিএনপি ক্ষমতায় গেলে চাঁদ‍াবাজ, দুর্নীতিবাজদের ঠাঁই হবে না: নয়ন ভোলায় ইসলামী আন্দোলন ও জামায়াত কর্মীদের মারামারি, আহত ৪ এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি, যেখানে মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে: চরমোনাই পীর নির্বাচন বন্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেবো না: জামায়াত আমির চাঁদাবাজমুক্ত বরিশাল গড়া আমার অন্যতম চ্যালেঞ্জ: মুফতী ফয়জুল করীম ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচির ওপর পুলিশের গুলির প্রতিবাদে ববিতে বিক্ষোভ  আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে শাহবাগে অবস্থান পুলিশের বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের কাছ থেকে কোটি কোটি টাকা আদায়ের অভিযোগ
  • উর্দুভাষীদের পুনর্বাসন না করে উচ্ছেদ করা হবে না : নানক

    উর্দুভাষীদের পুনর্বাসন না করে উচ্ছেদ করা হবে না : নানক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, গৃহ ও ভূমিহীন ৩০ লাখ পরিবারকে বর্তমান সরকার আশ্রয়ের ব্যবস্থা করেছেন। তাই রেলের ভূমিতে বসবাসকারী উর্দুভাষীদের পুনর্বাসন না করে উচ্ছেদ করা হবে না। মনে রাখবেন দেশে একজন শেখ হাসিনা রয়েছেন, তিনি থাকতে কেউ গৃহহীন হবেন না।

    শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় নীলফামারীর সৈয়দপুর শহরের শহীদ স্মরণী চত্বরে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। 

    বিমানযোগে ঢাকা থেকে সৈয়দপুরে নেমে সড়ক পথে নানকের রংপুরে যাওয়ার পথে ওই সভা অনুষ্ঠিত হয়। সৈয়দপুর উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটি এ পথসভার আয়োজন করে। 

    ওই পথসভায় নানক আরও বলেন, আপনারা (উর্দুভাষীরা) এক সময় ভোটার ছিলেন না। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের সে অধিকার দিয়েছে। এখন আপনাদের সন্তানরা লেখাপড়া শিখে উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে, সরকারি চাকরিও করছে।

    সভায় আরও বক্তব্য দেন- সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন, উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি মাজিদ ইকবাল।

    পথসভায় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, জেলা যুবলীগের সভাপতি শাহিদ মাহমুদ, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, রংপুর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাছিমা জামান ববি, সৈয়দপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক দিলনেওয়াজ খান প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ