ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • অটোরিকশায় ট্রলির ধাক্কা, প্রাণ গেল দুই শিশুর, আহত ৬

    অটোরিকশায় ট্রলির ধাক্কা, প্রাণ গেল দুই শিশুর, আহত ৬
    আহতদের হাসপাতালে নেয় স্থানীয়রা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় ট্রলির ধাক্কায় অটোরিকশায় থাকা শিশু জিহাদ(১০) ও মিম (১২)  নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন ছয় জন। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

    শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার বালীয়াতলী ইউনিয়নের মুসুল্লিয়াবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অটো ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে মুক্তি বেগম (৪৮) এর দুই পা বিচ্ছিন্ন ও ছোট ছেলে জুনায়েত (৭) মৃত্যু সাথে পাঞ্জা লড়ছে। বর্তমানে বরিশালে সেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের বাড়ী উপজেলা ধানখালী ইউনিয়নের মচিরবুনিয়া গ্রামে।  আহত হয়েছেন জাহানারা বেগম (৬৫), নুরমোহাম্মদ (৪০) অটোরিকশার ড্রাইভার। দুই জনের নাম এখনও জানা যায়নি।

    বালীয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির জানান, দুপুরে মুসুল্লিয়াবাদ এলাকায় অটোরিকশাকে ধাক্কা দেয় একটি ট্রলি। এতে শিশুসহ আটজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে  শিশু জিহাদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বরিশালে সেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন মিম (১২) নিহত হয়েছে।

    কলাপাড়া থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, ট্রলারটি আটক করা হয়েছে, তবে, ট্রলারের মালিক পলাতক রয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ