ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • ধরা পড়েছে পৌনে তিন কেজির ইলিশ

    ধরা পড়েছে পৌনে তিন কেজির ইলিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বিষখালী নদীতে ধরা পড়েছে দুই কেজি ৭০০ গ্রাম ওজনের ‘রাজা’ ইলিশ। মাছটি বিক্রি  হয়েছে ৭ হাজার ৩৫ টাকায়। উপকূলীয় জেলা হওয়া সত্ত্বেও বরগুনায় মাছের দাম আকাশ ছোঁয়া।

    শনিবার বিকেলে বিষখালীর পরিরখাল পয়েন্টে জেলে মো. অলি আহমেদ মাঝির জালে ধরা পড়ে এই রাজা ইলিশ।

    পরে সেই ইলিশ দেখতে বরগুনা পৌর শহরের মাছ বাজারে স্থানীয়রা ভিড় জমান।

    বরগুনা পৌর মাছ বাজারে আড়ৎদার ইদ্রিস শরীফ জানান, শনিবার দুপুরে ৯ নম্বর এম বালিয়াতলি ইউনিয়নের পরিরখাল এলাকায়  বিষখালি নদীতে মো. অলি আহমেদ মাঝির জাল ফেলেন। এ সময় তার জালে অন্যান্য সাইজের ইলিশের সঙ্গে পৌনে তিন কেজি ওজনের ‘রাজা’ ইলিশটি ধরা পড়ে।

    এরপর ওই জেলে বিকেলে ৫টার দিকে মাছটি আমার আড়তে নিয়ে আসেন। এসময় ক্রেতাসহ স্থানীয়রা মাছটি দেখতে ও কিনতে ভিড় জমায়। পরে আমি মাছটি প্রকাশ্য ডাক বা নিলামে ৭ হাজার ৩৫ টাকায় এক ব্যক্তির কাছে বিক্রি করি।

    তিনি আরও জানান, রোববার (২৮ আগস্ট) সন্ধ্যায় ২৮০০ টাকা কেজি দরে একটি ইলিশ বিক্রি হয়েছে ৬ হাজার ৪৪০ টাকায়। আমরা মনে করি মৎস্য বিভাগের গত অভিযানগুলো সফল হওয়ায় নদীতে বর্তমানে ‘রাজা’ ইলিশ ধরা পড়ছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ