ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • পিরোজপুরে এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে ‍আহত

    পিরোজপুরে এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে ‍আহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে মো. রাব্বি মল্লিক (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে জখম করেছে আরেক স্কুলের পরীক্ষার্থীরা। শনিবার দুপুরে ইন্দুরকানী বাজার সংলগ্ন খেয়া ঘাটের কাছে এ ঘটনা ঘটে।

    রাব্বি মল্লিক পাড়েরহাট রাজলক্ষ্মী স্কুল অ্যান্ড কলেজের মানবিক শাখা থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। সে শংকরপাশা ইউনিয়নের মল্লিক বাড়ি গ্রামের মৃত মজিদ মল্লিকের ছেলে।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, পরীক্ষা শেষে মো. রাব্বি মল্লিক বন্ধুদের নিয়ে একটা চায়ের দোকানে বসে সিগারেট খাচ্ছিল। একই স্থানে বসে ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের কিছু শিক্ষার্থীরাও সিগারেট খায়। সেখানে এক বড় ভাই তাদের সামনে সিগারেট খাইতে নিষেধ করলে রাব্বি মল্লিক সেখান থেকে চলে যায়। পরে মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী এসে বড় ভাইদের সামনে কেনো সিগারেট খাওয়া নিয়ে তর্কে জড়িয়ে যায়। এক পর্যায়ে মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মো. রাব্বি মল্লিক ও তার বন্ধুদের ওপর আক্রমণ করে।

    আহত মো. রাব্বি মল্লিক জানায়, আমি কেনো বড় ভাইদের সামনে সিগারেট খাইছি সেই কথা বলে আমার ওপর হামলা চালায়। তারা আমার মাথায় কাঠ ও ইট দিয়ে আঘাত করে।

    এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত শিক্ষার্থীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ