ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের সমাবেশ
  • বরগুনায় পার্কে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার নারী

    বরগুনায় পার্কে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার নারী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা : বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা টেংরাগিরি ইকোপার্কে বেড়াতে গিয়ে দলবেঁধে ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশে খবর দেন। পুলিশ তাকে তালতলী উপজেলা সদর হাসপাতালে ভর্তি করেন।

    বুধবার (৩১ মার্চ) বিকেল ৪টার দিকে টেংরাগিরি ইকোপার্কের সংরক্ষিত বনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনকে অভিযুক্ত করে রাতে তালতলী থানায় মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী।

    অভিযুক্তরা হলো- সোহাগ (২৫), হাসান (২৮), মিজানুর (২৪) ও জাহিদুল (২৭)। তবে আসামিদের বিস্তারিত পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ।

    মামলা সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সোনাকাটা টেংরাগিরি ইকোপার্কে ভগ্নিপতির সঙ্গে ঘুরতে আসেন ওই নারী। তারা ভাড়ায়চালিত একটি মোটরসাইকেল নিয়ে পার্কের ভেতরে প্রবেশ করেন। পরে মোটরসাইকেল চালককে সঙ্গে নিয়ে তারা হরিণ বেষ্টনীর কাছে যান। এসময় ওই নারীকে রেখে ভগ্নিপতি দোকানে পানি কিনতে গেলে চার যুবক এসে মোটরসাইকেল চালককে গাছের সঙ্গে বেঁধে ফেলে। এরপর তারা ওই নারীকে বনের ভেতর নিয়ে যায়। সেখানে তাকে পাশবিক নির্যাতন করে পালিয়ে যায় ওই চার যুবক। পরে স্থানীয়রা খবর পেয়ে ওই নারীকে উদ্ধার করেন।

    এ বিষয়ে তালতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, ‘সাক্ষীদের সহযোগিতায় আসামিদের নাম জানা গেলেও তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। তাই আসামিদের গ্রেফতারের চেষ্টার পাশাপাশি তাদের পরিচয়ও নিশ্চিত হওয়ার চেষ্টা করছে পুলিশ।’


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ