ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • পৌনে ৩ কেজির এক ইলিশ পাঁচ হাজার টাকায় বিক্রি

    পৌনে ৩ কেজির এক ইলিশ পাঁচ হাজার টাকায় বিক্রি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গোপসাগরের গভীরে জেলেদের জালে ধরা পড়েছে বড় আকৃতির একটি ইলিশ। যার ওজন ২ কেজি ৭২০ গ্রাম। সোমবার বিকেল ৩টার দিকে পটুয়াখালীর আলীপুর বিএফডিসি মৎস্যঘাটে ইলিশটি বিক্রির জন্য নিয়ে আসেন বশির সরদার নামের এক মাঝি। পরে মাছটি পাঁচ হাজার টাকায় কিনে নেন কারিমা ফিশের মালিক মুজিবুর রহমান। 

    বশির সরদার জানান, চার-পাঁচদিন আগে আলীপুর বন্দর থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যান তাঁরা। গত কয়েকদিনে বেশ কয়েকবার মাছের সন্ধানে জাল ফেলেছেন। তাতে এক কেজি থেকে ১ কেজি ৭০০ গ্রামের প্রায় ১০০ পিস মাছ পেয়েছেন। এছাড়া ২ কেজি ৭২০ গ্রামের একটি বড় ইলিশও পান। কারিমা ফিশের মালিক মুজিবুর রহমান বলেন, নিলামে সর্বোচ্চ ৭৪ হাজার টাকা মণ হিসাবে পাঁচ হাজার টাকায় মাছটি কিনে নেই। ইলিশটি ঢাকায় বিক্রির জন্য পাঠাবো। আশা করছি মাছটি আরও বেশি দামে বিক্রি হবে। 

    আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়তদার মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা বলেন, কয়েকদিন ধরে বেশকিছু বড় সাইজের ইলিশের দেখা মিলছে। এর মধ্যে আজকের মাছটি সবচেয়ে বড় এবং ভালো দামও পাওয়া গেছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ