ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • শ্রমিকের আড়ালে মাদকের ব্যবসা, গ্রেফতার ৪

    শ্রমিকের আড়ালে মাদকের ব্যবসা, গ্রেফতার ৪
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় গাঁজাসহ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দুই শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের দুই সহযোগীকেও গ্রেফতার করা হয়। 

    সোমবার দুপুরে উপজেলার ধানখালী ইউনিয়নের তাপ বিদ্যুৎকেন্দ্র এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- ইলিয়াস খান (৩০), সাইদুল ইসলাম (২৮), ব্যাতা চাকমা (২৪) ও করুন বিকাশ চাকমা (৪০)। 

    ইলিয়াস ও সাইদুলের বাড়ি ধানখালী ইউনিয়নে আর ব্যাতা ও করুন চাকমার বাড়ি খাগড়াছড়ির দিঘীনালা এলাকায়। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি দল প্রথমে ধানখালী ইউনিয়নের লোন্দা এলাকায় অভিযান চালায়। এ সময় লোন্দা থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ ইলিয়াস খানকে গ্রেফতার করা হয়। 

    পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের ভাড়া বাসা থেকে পলিথিনে মোড়ানো এক কেজি গাঁজাও উদ্ধার করা হয়। ব্যাতা চাকমা ও করুন বিশ্বাস চাকমা তাপ বিদ্যুৎকেন্দ্রের শ্রমিক হলেও তাদের মূল ব্যবসা মাদক। তারাই এসব গাঁজা ও বিভিন্ন মাদক খাগড়াছড়ি থেকে এনে কেন্দ্রের শ্রমিকদের কাছে বিক্রি করেন। ওসি আরও বলেন, গ্রেফতারদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ