ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • মঠবাড়িয়ায় প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন

     মঠবাড়িয়ায় প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় প্রশাসনের উদ্যোগে কোমলমতি শিশুদের মাধ্যমে কেঁককাটার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত হয়েছে।  বুধবার সকাল ১১ টায় শহীদ মাখন লাল দাশ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

    আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে ও প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজুর সঞ্চলনায় বক্তব্য রাখেন, সহকারি কমিশণার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত, মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল, উপজেলা আ‘লীগ সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. এমাদুল হক খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আরিফুর রহমান সিফাত, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাসরিন জাহান, মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক এডভোকেট শাহনাজ প্রমূখ।

    এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর হক খান মজনু, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. রফিকুর ইসলাম রিপন জমাদ্দার, ইউপি চেয়ারম্যান হারুণ অর রশিদ তালুকদার, উপজেলা পূজা উদজাপন কমিটির সাধারণ সম্পাদক পংকজ সাওজাল, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উপজেলা সভাপতি মো. নাজমুল আহসান কবির, সাংবাদিক ইউনিয়ন সভাপতি জামাল এইচ আকন, সাধারণ সম্পাদক জুলফিকার আমীন সোহেল, কেন্দ্রীয় জামে মসজিদের ছানী ঈমাম হাফেজ মাওলানা গোলাম কিবরীয়াসহ  বিভিন্ন সরকারি বে-সরকারি দপ্তর প্রধানগণ। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ঈমাম হাফেজ মাওলানা মো. জয়নাল আবেদীন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ