ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • কলাপাড়ায় সামাজিক সম্প্রীতি সমাবেশ

    কলাপাড়ায় সামাজিক সম্প্রীতি সমাবেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় ‘‘সামাজিক সম্প্রীতি সমাবেশ’’ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন উদ্যোগে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় পৌর শহরের শেখ কামাল অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

    এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্যে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো.মহিব্বুর রহমান এমপি। 

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.মাহবুবুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌর মেয়র মো.আনোয়ার হোসেন হাওলাদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিকী, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জসীম।

    এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অং হেলথ্ এন্ড এডুকেশন ডেভেলপেন্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক নিউ নিউ খেইন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি হিরা হাওলাদার স্বপন, উপজেলা পরিষদ জামে মসজিদ ইমাম মাওলানা মাসুম বিল্লাহ রুমি, মাটিন বৈরাগী প্রমুখ। 

    সমাবেশে মুসলিম, হিন্দু, খ্রীষ্টান এবং বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ীবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ