ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • ওঝার কাছে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেপ্তার ৩

    ওঝার কাছে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেপ্তার ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় এক নারীকে (২২) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  শনিবার ভোরে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের চরপাড়া গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

    গ্রেপ্তারকৃতরা হলেন—শহিদুল ইসলাম (৫৫), মালেক হাওলাদার (৫০) ও আলমগীর হাওলাদার (৩৬)। দুপুরে ভুক্তভোগী বাদী হয়ে ছয়জনের নামে ধর্ষণ মামলা করেছেন। 

    মামলা সূত্রে জানা যায়, ঢাকার নারায়ণগঞ্জ এলাকার ওই নারীর স্বামীর সঙ্গে বিরোধ চলছে। বিয়ের কিছুদিন পরেই তাঁদের দাম্পত্য কলহ শুরু হয়। এরপর থেকে বাবার বাড়িতে থাকতেন। গত ২৩ সেপ্টেম্বর ওই নারী স্বামীকে ‘বাগে আনতে’ নারায়ণগঞ্জ থেকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জের ফকির (ওঝা) শহিদুলের কাছে আসেন। 

    ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় শহিদুল ওই নারীকে কৌশলে প্রতিবেশী মালেকের খালি বাড়িতে নিয়ে যান এবং আসামিরা তাঁকে পালাক্রমে ধর্ষণ করেন। এ সময় তাঁদের সহায়তা করেন আরও তিন ব্যক্তি। পরে ওই নারীকে মেরে ফেলার হুমকি দেন তাঁরা। ভয়ে ওই নারী কাউকে কিছু বলেননি। অবশেষে পরিবারের সম্মতিক্রমে শনিবার কলাপাড়া থানায় মামলা করেন। এর আগে শুক্রবার রাতে তিনি থানায় অভিযোগ দেন। 

    এই অভিযোগের ভিত্তিতে ভোরে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ব্যাপারে জানতে চাইলে কলাপাড়া থানার ওসি মো. জসিম বলেন, ‘আসামিদের আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আদালত তাঁদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ