ঢাকা রবিবার, ২৯ মার্চ ২০২৬

Motobad news

র‌্যাব সবসময় সংস্কারের মধ্যেই আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

র‌্যাব সবসময় সংস্কারের মধ্যেই আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সবসময় সংস্কারের মধ্যেই আছে। তাদের অনেকেই অপরাধ করায় কারাগারে। কোনো অভিযোগ পেলেই আমরা সেটা সংস্কার করছি।

রবিবার (২ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে মানবপাচার বিষয়ক বাংলাদেশের প্রথম গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র‌্যাব যখন তৈরি হয়, তাদের প্রশিক্ষণও ইউএসএ দিয়েছে। কাজেই আমরা মনে করি র‌্যাবের যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে...জেলখানায়। যারাই অন্যায় করছে, র‌্যাব কিংবা পুলিশ, শাস্তিযোগ্য অপরাধ করলে, কেউ শাস্তির বাইরে যায়নি। অনেক পুলিশ এবং র‌্যাব সদস্য জেল খাটছেন। আমরা কাউকে তো ছাড় দিচ্ছি না।

আসাদুজ্জামান খান কামাল বলেন, সংস্কারের কথা যেটা বলছে, আমরা সব সময় সংস্কার করছি। আমরা সবকিছুই আধুনিকায়ন করছি। যেটা প্রয়োজন সেটাই দেখছি।

তিনি বলেন, যারা অপরাধ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। সেজন্য আমরা অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেই।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন