ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১
  • বরিশাল পোর্ট রোড বাজারে দুটি ইলিশের দাম ২০ হাজার টাকা

    বরিশাল পোর্ট রোড বাজারে দুটি ইলিশের দাম ২০ হাজার টাকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল মহানগরের পোর্ট রোড বাজারে ২ কেজি ওজনের দুটি ইলিশ বিক্রি হয়েছে ২০ হাজার টাকায়। মেঘনা নদী থেকে ধরা মাছ দুটি গতকাল দুপুরে বাজারে নিয়ে আসেন ভোলার এক মাছ ব্যবসায়ী। তাঁর কাছ থেকে এক পাইকারি ব্যবসায়ী ৫ হাজার টাকা কেজি দরে মাছ দুটি কিনে নেন।

    ভোলার মাছ ব্যবসায়ী মিরাজ বলেন, মেঘনায় জেলেদের জালে ধরা পড়ে মাছ দুটি। সেগুলো কিনে এ বাজারে নিয়ে এসেছিলাম। বর্তমানে নদীতে বড় মাছ পাওয়া যায় না। যা পাওয়া যায়, তার দাম বেশি। ১ কেজি ৯০০ গ্রাম সাইজের দুটি মাছ আরেক পাইকারী ব্যবসায়ীর কাছে বিক্রি করেছি। তিনি মাছ দুটি ঢাকায় নিয়ে যাবেন।

    পোর্ট বাজার ঘুরে দেখা গেছে, বাজারে কেজি সাইজের মাছ প্রতি মণ বিক্রি হচ্ছে ১ লাখ ২০ হাজার টাকায়। প্রতি কেজির দাম ৩ হাজার টাকা। এ ছাড়া ৮০০-৯০০ গ্রাম সাইজের প্রতি কেজি ২ হাজার ৪৫০, আধা কেজি সাইজের ১ হজার ৭৫০ এবং জাটকা ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ