ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা 

    উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উজিরপুর উপজেলা ও পৌর শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা ও ট্রেড ইউনিয়নের লোগো উম্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

    শুক্রবার বিকেল ৫ টায় ঢাকা-বরিশাল মহাসড়ক সংলগ্ন ইচলাদী বন্দরে উজিরপুর শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হান্নান হাওলাদার ধলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলামিন হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি ও উপজেলা ট্রেড মালিক সমিতির সভাপতি মো. জিয়া আমিন রাড়ী। 

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সোহেল হাওলাদার, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মাইনুল ইসলাম আকাশ, শোলক ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. শাহাদাত গাজী। 

    প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শাহাদাৎ সরদার কমরেড, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো. কালাম ফরাজি।

    এছাড়া উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. রাসেল ফকিরসহ শত শত নেতাকর্মী। 

    সভায় প্রধান অতিথি ও প্রধান বক্তা বলেন, আমাদের সংগঠনের টেম্পু ও মাহিন্দ্রা শ্রমিকরা বিভিন্ন সমস্যায় জর্জরিত, এরমধ্যে অযথা চাঁদাবাজি, নির্দিষ্ট স্ট্যান্ড বা পার্কিংয়ের অভাব, অতিরিক্ত ট্রাফিক জরিমানা ও হয়রানি এবং পর্যাপ্ত নিরাপত্তা। আমাদের সংগঠনের শ্রমিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানামুখী গুরুতর সমস্যার সম্মুখীন হচ্ছে। প্রতিদিনের আয় দিয়ে পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে, যার প্রধান কারণ হলো চাঁদাবাজি ও অবৈধ টোল আদায়, রাস্তাঘাটে ও বিভিন্ন সড়কের মোড়ে  গাড়ি থেকে জোরপূর্বক অতিরিক্ত চাঁদাবাজি করা হয়,নির্দিষ্ট স্ট্যান্ডের অভাব,গাড়ি পার্কিং ও যাত্রী ওঠানামার জন্য কোনো নির্দিষ্ট ও স্থায়ী স্ট্যান্ড না থাকায় সবসময় পুলিশ ও ট্রাফিকের হয়রানির শিকার হতে হয়, অতিরিক্ত জরিমানা,অনেক সময় সামান্য ত্রুটির জন্য কিংবা মৌখিক অজুহাতে মাত্রাতিরিক্ত ট্রাফিক জরিমানা ও মামলা দেওয়া হয়,যা পরিশোধ করা অসম্ভব, মালিকপক্ষের অমানবিক চাপ ও কম মজুরি, দৈনিক জমা অতিরিক্ত আদায়, শ্রমিকদের উপর চলা এই অন্যায় হয়রানি ও চাঁদাবাজি বন্ধ করতে হবে। তাই সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ