ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • পর্যটকের উপচেপড়া ভিড় কুয়াকাটায়

    পর্যটকের উপচেপড়া ভিড় কুয়াকাটায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কখনো ভারী, কখনো মাঝারি ধরনের বৃষ্টি। রবিবার রাত থেকে কলাপাড়া পায়রা বন্দরসহ উপক‍ুলে থেমে থেমে এমন আবহাওয়া বিরাজ করছে। এরই মধ্যে কুয়াকাটায় পর্যটক দর্শনার্থীর উপচেপড়া ভিড়।

    সকাল দশটা থেকে দুপুর গড়িয়ে বেলা ২টা পর্যন্ত কুয়াকাটায় জিরো পয়েন্ট থেকে পূর্ব দিকে প্রায় এক কিলোমিটার এলাকায় গোসলে মত্ত ছিল হাজারো পর্যটক। সাগর লঘুচাপের প্রভাবে উত্তাল রয়েছে। অধিকাংশ হোটেল মোটেল পর্যটকে পরিপূর্ণ। 

    কুয়াকাটা সৈকতের বেলাভূমে বিকেল থেকে ভিড় ক্রমশ বাড়ছে। কেনাকাটাও করতে ব্যস্ত রয়েছেন কেউ কেউ। তবে খাবার হোটেলে অতিরিক্ত টাকা নেয়া হচ্ছে বলে আগতদের অভিযোগ পাওয়া গেছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ