ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • প্রাথমিক বিদ্যালয় ভবনে মিললো নারীর মরদেহ

    প্রাথমিক বিদ্যালয় ভবনে মিললো নারীর মরদেহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফলে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

    সোমবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার কনকদিয়া ইউনিয়নের নারায়নপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিঁড়ি ঘর থেকে বাউফল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

    পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার কনকদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড নারায়নপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি গত ১ অক্টোবর থেকে পূজা উপলক্ষে বন্ধ রয়েছে। স্থানীয় কয়েকজন কিশোর দুপুরে মাঠে খেলা শেষে বৃষ্টির কারণে বিদ্যালয়ে বারান্দায় আশ্রয় নেয়। তখন তারা বিদ্যালয়ের দোতলায় ওঠার সিঁড়ি ঘরে লাশটি দেখতে পেয়ে স্থানীয়দের খবর দিলে তারা থানা পুলিশকে জানান। বিদ্যালয়ের আশেপাশে লোকজনের তেমন আনাগোনা থাকে না। তাই কেউ সুযোগ বুঝে লাশটি এখানে ফেলে গেছে অথবা নারীকে ওখানে ডেকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করছে স্থানীয়রা। তবে এলাকার কেউ মরদেহটি শনাক্ত করতে পারেনি। মরদেহটি কতদিন আগের তাও কেউ নিশ্চিত করতে পারেনি।

    বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী পাঠানো  হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ