ঢাকা রবিবার, ২৯ মার্চ ২০২৬

Motobad news

আমরা যুদ্ধ চাই না : স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা যুদ্ধ চাই না : স্বরাষ্ট্রমন্ত্রী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আমরা দীর্ঘদিন ধরে মিয়ানমারের সঙ্গে মিলেমিশে আছি। আমরা কারো সঙ্গে যুদ্ধ চাই না। আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। ’

মঙ্গলবার সকালে গাজীপুরের কালিয়াকৈরের আনসার-ভিডিপি প্রশিক্ষণ একাডেমিতে  সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ (পুরুষ প্রথম দাপ) সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় তিনি বলেন, মিয়ানমারের যুদ্ধ তাদের অভ্যন্তরীণ কোন্দল। আরাকান রাজ্যের অস্ত্রধারীরা তাদের দাবিদাওয়ার বিষয়ে যুদ্ধ করে যাচ্ছে।  

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আমরা যতটুকু জানতে পেরেছি, আরাকান আর্মি মিয়ানমার বাহিনীর সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে। যুদ্ধ তাদের দেশের ভেতরেই হচ্ছে। আমাদের করার কিছু নেই। আমাদের সীমান্তে বিজিবি নজরদারিতে রয়েছে। আরাকান আর্মি কিংবা মিয়ানমার আর্মি যাতে আমাদের দেশের অভ্যন্তরে ঢুকতে না পারে তার জন্য বিজিবি সদস্য বৃদ্ধি করা হয়েছে। শুধু আর্মি নয়, কোনো লোকই আমাদের দেশের ভেতরে ঢুকতে পারবে না- সে রকমই নির্দেশনা দেওয়া হয়েছে।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন