ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • কলাপাড়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

    কলাপাড়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়া উপজেলা মহিপুর ইউনিয়নে কমরপুর গ্রামে তেঁতুল গাছে এক যুবকের গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে। নিহত যুবকের নাম ইলিয়াশ হোসেন (২২)। তিনি পেশায় ভ্যানচ‍ালক ছিলেন। 

    নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, স্ত্রীর সাথে শ্বশুর বাড়ি যাওয়া নিয়ে তর্কতর্কির পর স্ত্রীকে শ্বশুর বাড়ি পৌঁছে দিয়ে বাড়ি চলে আসে ইলিয়াশ হোসেন। এরপর ঘরে কিছুক্ষণ থেকে সে বাইরে বের হয়ে যায়। পরে তাঁর মরদেহ গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরিবারের সাথে কথা বলে  ধারণা করা হয় পারিবাহিক বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে।

    মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের জানান,  স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাত ১১টার দিকে ইলিয়াশের মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে থানায় নিয়ে আসা হয়েছে। বুধবার সকালে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ