ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  •  ইউএনও’র চুরি হওয়া মোবাইল উদ্ধার 

      ইউএনও’র চুরি হওয়া মোবাইল উদ্ধার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার ইউএনও’র চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।  উদ্ধারকৃত মোবাইলটি বুধবার (২ জুন) সকালে বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম পিপিএম ইউএনও জয়ন্তী রূপা রায়কে  বুঝিয়ে দেন।  

    থানা সূত্রে জানা গেছে, চলতি বছরের ৮ ফেব্রুয়ারী ইউএনও জয়ন্তী রূপা রায়ের  মোবাইল ফোনটি চুরি হয়ে যায় । এ ঘটনায়  ওই দিনেই কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরী করেন ইউএনও । মোবাইলটি  উদ্বারে মাঠে নামে পুলিশের একটি টিম।

    গত মাসের ২৬ তারিখ  নগরীর লঞ্চঘাট এলাকা থেকে এএসআই যুগল কুন্ডু মোবাইল ফোনটি উদ্ধার করেন। পরে উদ্ধার মোবাইলটি বুধবার সকালে  ইউএনওকে ফিরিয়ে দেয়া হয় । 

    বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম  জানান, সাধারণ ডায়রীর সূত্র ধরে ইউএনও’র চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে তাকে  বুঝিয়ে দেয়া হয় ।  গত মাসে প্রায় ১৫/২০টি মোবাইল উদ্ধার করে এ ভাবে ভুক্তভোগীদের হাতে তুলে দেয়া হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ