ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • আচরণবিধি লঙ্ঘন

    এমপি মহিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির নির্দেশ

    এমপি মহিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির নির্দেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে নিজ দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার অভিযোগে পটুয়াখালী-৪ (১১৪) আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

    সোমবার (১০ অক্টোবর) নির্বাচন কমিশনের উপ-সচিব মো. মিজানুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    তবে মঙ্গলবার (১১ অক্টোবর) বিষয়টি জনসম্মুখে প্রকাশ পায়। বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেনকে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন।

    বিষয়টি নিয়ে আরও জানতে সংসদ সদস্য মহিব্বুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি যোগাযোগ করেননি।

    জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন বলেন, নির্বাচন কমিশন আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন। প্রতিবেদন যাচাই-বাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

    উল্লেখ্য, গত সোমবার (৩ অক্টোবর) সকালে রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগ সমর্থিত আনারস প্রতীকের প্রার্থী খলিলুর রহমান মোহনকে সঙ্গে নিয়ে উপজেলার সব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের কাছে ভোট চান এমপি মহিব। এর আগেও গত ১৭ সেপ্টেম্বর নির্বাচনের প্রতীক বরাদ্দের আগেই কুয়াকাটায় অনুষ্ঠিত একটি নির্বাচনী প্রচারনায় এমপি মহিব অংশগ্রহন করেছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ