ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে উস্কানি

    পটুয়াখ‍ালীতে আ.লীগের চেয়ারম্যান প্রার্থীকে শোকজ

    পটুয়াখ‍ালীতে আ.লীগের চেয়ারম্যান প্রার্থীকে শোকজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মো. খলিলুর রহমান মোহনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।  

    জেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামাল হোসেন এ নোটিশ দেন।

    কেন তা‍ঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না? তা আগামী দুই কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা চেয়ে শোকজ দেওয়া হয়েছে।  

    সোমবার (১০ অক্টোবর) রাতে পটুয়াখালী ডিসি ও জেলা পরিষদ নির্বাচনের রিটানিং অফিসার মোহম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও মঙ্গলবার (১১ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমের কাছে উম্মুক্ত হয়।

    নোটিশে বলা হয়, গত ০৬ সেপ্টেম্বর বাউফল পৌরসভা মাঠে এক পথসভার আয়োজন করেছেন। যেখানে দেখা যায়, সামিয়ানা টাঙানো হয়েছে এবং ভোটারদের বসার জন্য চেয়ার ও অতিথিদের জন্য মঞ্চ তৈরি করা হয়, যা পুরোপুরি পথসভা হিসেবে পরিলক্ষিত হয়।  

    এছাড়া ওই অনুষ্ঠানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, যার ভিডিওসহ অভিযোগ সংরক্ষিত আছে।

    ঘরোয়া সভাকে পথসভায় রূপ দিয়ে জেলা পরিষদ নির্বাচন আচরণবিধি-২০১৬ এর ৭ বিধি লঙ্ঘন করেছেন। একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় নির্বাচনী আচরণবিধি-২০১৬ এর ১৮ বিধি লঙ্ঘন করেছেন।

    সুতরাং জেলা পরিষদ নির্বাচন বিধিমালা লঙ্ঘনের দায়ে কেন? আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না তা আগামী দুই কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা চেয়ে নির্দেশ দেওয়া গেল।

    এদিকে গত ১০ অক্টোবর ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট হাফিজুর রহমান তাঁর জীবনের নিরাপত্তা চেয়ে রিটানিং অফিসারের কাছে আবেদন করেছেন। এছাড়া গত ৬ অক্টোবর বাউফল পৌরসভা মাঠে আনারশ প্রতীকের নির্বচনী পথসভা থেকে হাফিজুর রহমানকে হত্যার হুমকির বিষয়টিও উল্লেখ করেন।

    ডিসি ও রিটানিং অফিসার মোহম্মদ কামাল হোসেন বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে যথাযথ আইগত ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে আমরা বদ্ধ পরিকর।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ