ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা 
  • সবুজের সমারোহে সোনালি স্বপ্ন

    সবুজের সমারোহে সোনালি স্বপ্ন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যতদূর চোখ যায় দেখা মেলে সবুজ আর সবুজ। এ প্রকৃতির অপরূপ এক সৌন্দর্য। এমন দৃশ্য চোখে পড়বে ভোলার লালমোহনের আমন ধান ক্ষেতে। এ যেন তিলে তিলে গড়ে তোলা সবুজের সমারোহে কৃষকের সোনালি স্বপ্ন। 

    উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, এ বছর লালমোহনে ২২ হাজার ৫৫০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হচ্ছে। উপজেলার প্রায় ৩০ হাজার কৃষক এ ধান চাষ করছেন। বর্তমানে কৃষকরা ধান গাছের পরিচর্যা করে সময় পার করছেন। লালমোহনের পশ্চিম চর উমেদ ইউনিয়নের জাহাজ মারা গ্রামের কৃষক ওবায়দুল হক বলেন, প্রতিবছরই আমন ধানের চাষ করি। 

    এবছর প্রায় ৭২ শতাংশ জমিতে ধান চাষ করেছি। ধানের গাছ দিনদিন বড় হচ্ছে। এখন গাছের পরিচর্যা ও কীটনাশক প্রয়োগ করে সময় পার করছি। সদর ইউনিয়নের ফুলবাগিচা গ্রামের কৃষক আবু তাহের বলেন, এবছর ১৬০ শতাংশ জমিতে আমনের আবাদ করেছি। সারাদিন ক্ষেতের ধান গাছের পরিচর্যা করছি। এ পর্যন্ত ২৫ হাজার টাকা খরচ হয়েছে। 

    আশা করছি, ভালো ফলন হলে বেশ লাভবান হওয়া যাবে। তাদের মতো বর্তমানে ধানের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষক মামুন মাল, খোকন মাল, বাসু দেবসহ উপজেলার অন্য কৃষকরা। এ বিষয়ে লালমোহন কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রব মোল্লা জানান, এবছর ক্ষেতে ধানের অবস্থা ভালো রয়েছে। আবহাওয়া ভালো থাকলে কৃষকরা কাঙ্ক্ষিত ফলন পাবেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ