ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ৬ দিনেও খোঁজ মেলেনি ভোলার গৃহপরিচারিকা ইলমার

    ৬ দিনেও খোঁজ মেলেনি ভোলার গৃহপরিচারিকা ইলমার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা এলাকা থেকে নিখোঁজ ইলমা (১৩) নামের এক গৃহপরিচারিকাকে ৬ দিনেও উদ্ধার করা যায়নি। 

    গত ১০ অক্টোবর থেকে ইলমা নিখোঁজ রয়েছে। এ ঘটনায় শুক্রবার রাতে দক্ষিণ আইচা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন গৃহকর্তা আবুল কাশেম মাষ্টার। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাখাওয়াত হোসেন। 

    গৃহকর্তা আবুল কাশেম মাস্টারের স্ত্রী কামরুন নাহার জানান, কাজের মেয়ে ইলমা বাসার টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় তার স্বামী দক্ষিণ আইচা থানায় অভিযোগ করেছেন। 

    জানা গেছে, দক্ষিণ চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম মাষ্টারের বাসায় গৃহপরিচারিকার কাজ করতো ইলমা। তার বাবা মা কেউ বেঁচে নেই। গত ছয়দিন যাবৎ সে নিখোঁজ রয়েছে। গৃহকর্তী কামরুন নাহার গৃহপরিচারিকা ইলমাকে প্রায়ই নির্যাতন করতো। প্রায় সময় খাবার না দিয়ে ঘরের একটি স্টোর রুমে আটকে রাখতো। 

    এ বিষয়ে দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাখাওয়াত হোসেন বলেন, ইলমা নিখোঁজ হওয়ার ঘটনায় বিষয়ে বাড়ির মালিক আবুল কাশেম মাষ্টার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ