ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর দাবি

    কলাপাড়ায় জেলা পরিষদ সদস্য প্রার্থীর সংবাদ সন্মেলন

    কলাপাড়ায় জেলা পরিষদ সদস্য প্রার্থীর সংবাদ সন্মেলন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে সাত নং ওয়ার্ডের সদস্য পদে কলাপাড়ায় ভোট কেন্দ্রে সিসি টিভি বসানো এবং বুথে মোবাইল ব্যবহার নিষিদ্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সদস্য প্রার্থী কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ সিকদার (তালা প্রতিক)।

    শনিবার রাতে কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে ভোটের দিন কেন্দ্রে যাতে কোন প্রার্থী ও তার সমর্থকরা প্রভাব বিস্তার করতে না পারে এজন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

    তিনি আরও বলেন, তাঁর প্রতিদ্বন্ধী দুই প্রার্থী ভোটারদের বিভিন্ন ভাবে প্রভাবিত করার চেষ্টা করছে এবং কৌশলে ভোট দেখিয়ে দিতে বলছে। তাই ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারে এজন্য কেন্দ্রে পুলিশ টহলের পাশাপাশি বুথে সিসি ক্যামেরা বসানোর দাবি করেন নির্বাচন কমিশনারের কাছে।

    তালা প্রতিকের প্রার্থী ফিরোজ সিকদার বলেন, পটুয়াখালী জেলা প্রশাসনের সভায় কঠোর নিরাপত্তায় ভোটগ্রহন সম্পন্ন হবে এমন আশ্বাস দেয়া হলেও তিনি শংকিত প্রতিদ্বন্ধী দুই প্রার্থীকে নিয়ে। কারন তারা তার বিরুদ্ধে নানা প্রপাগন্ডা ছড়ানোর পাশাপাশি ভোটারদের প্রভাবিত করতে নানা কৌশল নিচ্ছে। তাই কলাপাড়ার ভোট কেন্দ্রে প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহনের দাবি করেন।

    কলাপাড়ায় ১২ টি ইউনিয়ন, দুটি পৌরসভা ও উপজেলা পরিষদের নির্বাচিত ১৮৪ জন ভোটার ভোট প্রদান করবেন। আগামী ১৭ অক্টোবর পটুয়াখালী জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। কলাপাড়ার সাত নং ওয়ার্ডে তিন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ