ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • বাউফলে জেলা পরিষদ নির্বাচনে সমান ভোট পেয়েছেন ২ সদস্য প্রার্থী

    বাউফলে জেলা পরিষদ নির্বাচনে সমান ভোট পেয়েছেন ২ সদস্য প্রার্থী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে বাউফল উপজেলা কেন্দ্রে সদস্য পদে দুই প্রার্থী সমান ভোট পেয়েছেন। সমান ভোট পাওয়া দুই সদস্য প্রার্থী হলেন তালা প্রতীকের মো. জসিম ফরাজী এবং অটোরিকশা প্রতীকের শাহজাহান সিরাজ। 

    তাঁরা দুজনই ১০৪ ভোট পেয়েছেন। সোমবার ভোট গ্রহণ শেষে এ তথ্য নিশ্চিত করেন প্রিসাইডিং কর্মকর্তা মো. কামরুল হাসান। জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনে উপজেলার একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে মোট ভোটার ২০৯ জন। 

    সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যাপক নিরাপত্তা দিয়ে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে ভোট গ্রহণ চলে। এর মধ্যে তালা প্রতীক মো. জসিম ফরাজী ১০৪ ও অটোরিকশা প্রতীক শাহজাহান সিরাজ ১০৪ ভোট পেয়েছেন। বাকি ১ ভোট বাতিল হওয়ায় দুই প্রার্থীর সমতা হয়েছে। অপর দিকে নারী সংরক্ষিত বাউফল-দশমিনা উপজেলায় দোয়াত কলম প্রতীক নিয়ে কামরুন নাহার প্রতিপক্ষ পসরা রানীকে ১৬ ভোটে হারিয়ে জয়ী হন। 

    প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, ‘যেহেতু রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মহোদয়। তাই তাঁর কাছে ফলাফল হস্তান্তর করার পড় তিনিই সিদ্ধান্ত নেবেন।’ এ বিষয়ে পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘যেহেতু দুই সদস্য প্রার্থী সমান ভোট পেয়েছেন, তাই তাঁদের উপস্থিতিতে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচিত করা হবে।’


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ