ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • কলাপাড়ায় রং মিস্ত্রিকে কুপিয়ে হত্যা

    কলাপাড়ায় রং মিস্ত্রিকে কুপিয়ে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড নয়াপাড়া গ্রামের সড়কে আলাউদ্দিন মিয়া (৪০) নামের এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার রাত সাতটার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত আলাউদ্দিন পেশায় রং মিস্ত্রী ও নয়াপাড়া গ্রামের মুজাফফর আহমেদ মিয়ার ছেলে। 

    স্থানীয় ইউপি সদস্য রিয়াজ হোসেন জানান, নিহত আলাউদ্দিনের লাশ রাস্তার উপর পড়েছিলো। তা‍ঁর গলার পিছনে কোপ দিয়ে অর্ধেকের বেশি কেটে ফেলে। মাথায়ও আঘাতের চিহ্ন রয়েছে। বালিয়াতলী ইউনিয়ন ইউপি চেয়ারম্যান এ বি এম হুমায়ুন কবির জানান, জমি নিয়ে নিহত আলাউদ্দিনের সাথে তাঁর চাচাতো ভাই ও ভাইয়ের ছেলের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিলো। আর ঘটনাস্থলে নিহতের ভাতিজা নজরুল ইসলাম নান্নুর মোবাইল পাওয়া গেছে। তবে কারা এ হত্যায় জড়িত এখনও বিষয়টি নিশ্চিত হতে পারেন নি। 

    কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছেন। কেনো কী কারনে তারা তাকে হত্যা করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তাঁরা ঘটনাস্থলে রয়েছেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ