ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিসিবি পরিচালক মিজানকে অবাঞ্ছিত ঘোষণা বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার জিয়াকে মুক্তিযুদ্ধের প্রজন্ম মহানগর ও জেলা দক্ষিণের শুভেচ্ছা  ঢাকা-বরিশাল মহাসড়কে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক
  • আগৈলঝাড়ার তিন ক্ষুদে বিজ্ঞানীকে সংবর্ধনা 

    আগৈলঝাড়ার তিন ক্ষুদে বিজ্ঞানীকে সংবর্ধনা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়া উপজেলার তিন ক্ষুদে বিজ্ঞানীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

    জানা গেছে, বুধবার উপজেলার সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের তিন ক্ষুদে বিজ্ঞানী শিক্ষার্থীকে গৈলা বাহিনীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

    সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ক্ষুদে বিজ্ঞানী গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের ২টি রোবট ‘রবিন’ ও ‘সেবক’ উদ্ভাবক সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বরিশাল অমৃত লাল দে কলেজের ছাত্র শুভ কর্মকার, একই ইউনিয়নের উত্তর শিহিপাশা (পালপাড়া) গ্রামের রোবট ‘বঙ্গ’ উদ্ভাবক সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সুজন পাল ও ভদ্রপাড়া গ্রামের রোবট ‘মেডিকেল অ্যাসিস্ট্যান্ট’ উদ্ভাবক সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র শাওন সরদারকে গৈলা বাহিনীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, গৈলা বাহিনীর এডমিন শহিদুল ইসলাম, রাব্বি ইসলাম, রিফাত হোসেন, তানজিম খান ও সগর হাওলাদার। 


    উল্লেখ্য, আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের বাসিন্দা তিন কিশোর রোবট তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের শুভ কর্মকার, উত্তর শিহিপাশা (পালপাড়া) গ্রামের সুজন পাল ও ভদ্রপাড়া গ্রামের শাওন সরদার তারা তিন জনই সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী। এদের মধ্যে দু’জন বিদ্যালয়ের পড়াশুনা শেষ করে শুভ কর্মকার বরিশাল অমৃত লাল দে কলেজের ১ম বর্ষের ছাত্র ও সুজন পাল গৌরনদী কলেজের ১ম বর্ষের ছাত্র আর শাওন সরদার সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়াশুনা করছে। তাদের রোবট তৈরির বিশেষায়িত কোনো প্রশিক্ষণ নেই। শহুরে কিশোর কিংবা তরুণদের মতো সার্বক্ষণিক তথ্য-প্রযুক্তির সুবিধা নিয়েও তারা বেড়ে ওঠেনি। 

    এরপরেও স্মার্টফোনের মাধ্যমে রোবটিক্সের প্রাথমিক জ্ঞান নিয়ে নিজেদের উদ্ভাবনী ক্ষমতা ব্যবহার করে তারা বানিয়ে ফেলেছে তিন তিনটি রোবট। যা চাঞ্চল্য তৈরি করেছে এলাকাবাসীর মধ্যে। কিশোরদের তৈরি রোবটগুলো বাংলা, ইংরেজি, হিন্দির পাশাপাশি আঞ্চলিক ভাষাতেও কথা বলতে পারে। প্রশ্ন করলে জবাব দেয় এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেয় তাদের তৈরি রোবট। আগুন লাগলে কিংবা গ্যাস লিক হলে সংকেত দেওয়ার সক্ষমতাও আছে তাদের। 

    এমনকি কোভিড আক্রান্ত রোগীর কাছে জরুরী ওষুধ কিংবা পথ্যও পৌঁছে দিতে পারে একটি রোবট। রোবটের এসব কার্যক্রম দেখতে আশপাশের এলাকার মানুষ এখন প্রায় প্রতিদিন এই কিশোরদের বাড়িতে ভিড় করছেন। 
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ