ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান বানারীপাড়ায় যাত্রীবাহী বাস পুকুরে, নিহত ১ বরিশাল নগরীর কাউনিয়ায় ৫০ পিস ইয়াবাসহ আটক ১ 
  • ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়, বিদ্যুৎ-ইন্টারনেট বিপর্যয়ের শঙ্কা!

    ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়, বিদ্যুৎ-ইন্টারনেট বিপর্যয়ের শঙ্কা!
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যেকোনো সময় শক্তিশালী একটি সৌরঝড়ের আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। এতে বিশ্বজুড়ে দেখা দিতে পারে বিদ্যুৎ ও ইন্টারনেট বিপর্যয়। বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, যেকোনো মুহূর্তে বড় আকারের এক সৌরঝড় পৃথিবীতে আঘাত হানতে পারে।

    জানা যায়, পৃথিবীতে সবশেষ বড় আকারের সৌরঝড় আঘাত হেনেছিল এক হাজার ২৫০ বছর আগে। সেই ঘটনাকে বলা হয় ‘মিয়াকি ইভেন্ট’। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীতে আঘাত হানতে যাওয়া সম্ভাব্য সৌরঝড়টি অনেকটা মিয়াকি ইভেন্টের মতোই হতে পারে। 

     এ বিষয়ে যুক্তরাজ্যের রিডিং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ম্যাথিউ ওয়েন্স বলেন, ‘আরেকটি মিয়াকি ইভেন্ট পৃথিবীতে বিপর্যয় ঘটাতে পারে। মহাকাশ বিজ্ঞানীদের জন্য এটি বিস্ময়কর হলেও, এমন ঘটনা বিদ্যুৎ সরবরাহকারীদের জন্য উদ্বেগের। যদি আবার মিয়াকির মতো কোনো ঘটনা ঘটে, তবে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা দেখতে হবে।’ সৌরঝড়ের কারণে জনজীবন থমকে যেতে পারে বলেও শঙ্কা ম্যাথিউ ওয়েন্সের। 

    তিনি বলেন, বড় আকারের কোনো সৌরঝড় আঘাত হানার ঘটনা আগে থেকে জানার সুযোগ কম। এমনটি ঘটলে ১৮ ঘণ্টা আগে কিছুটা আন্দাজ করা যেতে পারে। এছাড়া ঝড়ের কারণে স্যাটেলাইট বিকল হলে অনেক সংকট তৈরি হবে। বিমান চলাচলেও বিভ্রাট দেখা যাবে।
     

    ১৮৫৯ সালে পৃথিবীতে শক্তিশালী সৌর ঝড় আঘাত হেনেছিল। ‘ক্যারিংটন ইভেন্ট’ নামে পরিচিত ওই ঝড়ের সময় আকাশে বিস্ময়কর অরোরা দেখা গেলেও সারাবিশ্বের টেলিগ্রাফ সিস্টেম বিকল হয়ে যায়। পৃথিবীতে আঘাত হানতে যাওয়া সম্ভাব্য সৌরঝড়টি ক্যারিংটন ইভেন্টের চেয়েও ১০ গুণ বেশি শক্তিশালী হতে পারে বলে দাবি করা হচ্ছে।
     
    সূত্র: ডেইলি মেইল


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ