ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • কলাপাড়ায় ভাতিজার হাতে চাচা খুন, বাবা-ছেলে আটক

    কলাপাড়ায় ভাতিজার হাতে চাচা খুন, বাবা-ছেলে আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় জমি-জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে চাচা আলাউদ্দিন মিয়া (৫০) নিহত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের দক্ষিন বড় বালিয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে।

    এ ঘটনায় নিহত আলাউদ্দিন মিয়ার স্ত্রী মোসা.শেফালী বেগম বাদী হয়ে ঘাতক   নজরুল ইসলাম নান্নু এবং তার ছেলে মো.রিফাত হোসেনকে আসামী করে সোমবার রাতে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ ওই রাতেই আসামী বাবা ও ছেলেকে আটক করতে সক্ষম হয়।

    পুলিশ ও মামলার বিবরনে জানা গেছে, জমি-জমা সংক্রান্ত বিষয়ে চাচা আলাউদ্দিন মিয়া এবং ভাতিজা মো.নজরুল ইসলাম নান্নুর সঙ্গে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল । ঘটনার সময় চাচা আলাউদ্দিন মিয়া বাড়ীর সামনে সড়কে দাঁড়ানো ছিল। 

    পূর্ব-পরিকল্পনা অনুযায়ী পিছন দিক থেকে ভাতিজা ধারালো অস্ত্র দিয়ে তার মাথা লক্ষ্য করে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
    পরে পুলিশ অভিযান চালিয়ে আসামী দু’জনকে আটক করে।

    এ ব্যাপারে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো.মোস্তফা কামাল জানান, এদের বিরোধ দীর্ঘদিনের। এর আগে চাচা ভাতিজাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছিল। এটা মূলতঃ তারই প্রতিশোধ বলে তিনি উল্লেখ করেন।

    কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.মোস্তাফিজুর রহমান জানান, জমি-জমা সংক্রান্ত বিরোধর রেশ ধরেই ভাতিজার হাতে চাচা খুন হয়েছে। তবে ঘটনার পরপরই মামলার আসামীদের আটক করা হয়েছে। আসামী দু’জনকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।


     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ