ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা 
  • ভোলার মেঘনায় বস্তাবন্দি মরদেহ ‍উদ্ধার

    ভোলার মেঘনায় বস্তাবন্দি মরদেহ ‍উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৫) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ইলিশা ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে নৌ পুলিশের একটি টিম মরদেহটি উদ্ধার করে।

    ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) সুজন মাঝি জানান, রাতে ফেরিঘাট সংলগ্ন পন্টুনের পাশে নদীতে ভাসমান অবস্থায় বস্তাবন্দি মরদেহ দেখতে পান দায়িত্বরত পুলিশ। পরে নৌ পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।  

    মরদেহের এক হাত এবং এক পা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, হত্যার উদ্দেশ্যেই এমনটি করা হয়েছে। শর্ট প্যান্ট এবং গেঞ্জি পরনে থাকা মরদেহটি তিন/চারদিন ধরে নদীতে ভাসমান ছিল বলে পুলিশের ধারণা।
    ময়নাতদন্তের জন্য মরদেহটি ভোলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ