ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩ বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী বিএমপির নতুন কমিশনার আশিক সাঈদের দায়িত্ব গ্রহণ ‌'হাদি হত্যার বিচারের ব্যাপারে সংসদে দুই-একজন ছাড়া কেউ কথা বলে না' ‘পটুয়াখালী মেডিকেলে ৫৯ জনের পদ থাকলেও জনবল আছে মাত্র ১৮ জন’ আত্মগোপনে থাকা ঝালকাঠির আলোচিত ‘জর্দা শামীম’ রংপুরে গ্রেপ্তার তরুণীকে বাসায় ডেকে হত্যা, প্রেমিক গ্রেফতার
  • কলাপাড়ায় দল ও এমপির নামে অপপ্রচারের অভিযোগ

    কলাপাড়ায় দল ও এমপির নামে অপপ্রচারের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দল এবং পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব কে নিয়ে অপপ্রচারের অভিযোগ এনে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বুধবার সকাল দশটায় সংবাদ সম্মেলন করেছেন। 

    কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনে এ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার।

    তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে বর্তমান সরকার এবং সরকারের জনপ্রিয় ক্লীন ইমেজকে প্রশ্নবিদ্ধ করতে জামায়াত বিএনপির একটি চক্র বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু করেছে। এরই অংশ হিসেবে বিভিন্ন গণমাধ্যমে সাগর ইজারা এবং দখলের সংবাদ পরিবেশন করা হচ্ছে। স্থানীয় এমপি, আওয়ামী লীগ ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলেও দাবি করা হয়েছে। 

    সংবাদ সম্মেলনে কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, অধ্যক্ষ ড. শহিদুল ইসলাম বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মঞ্জরুল আলম, দপ্তর সম্পাদক অধ্যাপক ইউসুফ আলী, পৌরসভার প্যানেল মেয়র হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন। 

    বক্তারা জামায়াত বিএনপির দোসরদের ষড়যন্ত্র থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে ওই মহলটি বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ