ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • সেই রাবি শিক্ষার্থীর লেখাপড়ার দায়িত্ব নিলেন রাসিক মেয়র

    সেই রাবি শিক্ষার্থীর লেখাপড়ার দায়িত্ব নিলেন রাসিক মেয়র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অদম্য মেধাবী ইমরানের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন মেয়রের ব্যক্তিগত সহকারী আব্দুল ওয়াহেদ খান টিটু।

    এর আগে  বুধবার ‘পড়াশোনার খরচ চালাতে রাজমিস্ত্রির কাজে রাবি শিক্ষার্থী’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি রাসিক মেয়রের নজরে এলে তিনি তাঁর লেখাপড়াসহ কর্মসংস্থান সৃষ্টি পর্যন্ত দায়িত্ব নেন মেয়র।

    তিনি জানান, নভেম্বরে ক্লাস শুরু হলে রাজশাহীতে থাকা ও লেখাপড়াসহ সব কিছুর ব্যাপারে সার্বক্ষণিক ইমরানের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি।

    এ বিষয়ে ইমরান বলেন,  নিউজ প্রকাশের পর আমার লেখাপড়া একটা ব্যবস্থা হলো। দুশ্চিন্তা থেকে কিছুটা মুক্তি পেলাম। রাসিক মেয়রের আশ্বাসে আমি ও আমার পরিবার অনেক খুশি।

    ইমরানের বড় ভাই ফিরোজ বলেন, আমরা পেশায় জেলে; ভাইয়ের ইচ্ছাশক্তি থাকলেও লেখাপড়ার খরচ চালাতে পারি না। তারপরও ইমরানকে যারা এ পর্যন্ত নিয়ে আসলেন তাদের প্রতি আমরা ঋণী।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ