ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • বরিশালে ২য় ডোজ টিকা গ্রহীতার সংখ্যা পৌনে ২ লাখ

    বরিশালে ২য় ডোজ টিকা গ্রহীতার সংখ্যা পৌনে ২ লাখ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগে মঙ্গলবার পর্যন্ত করোনার দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ৭৭ হাজার ৬১২ জন। আর সারাদেশে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন প্রায় ৪২ লাখ মানুষ।
    অপরদিকে বরিশালে প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ৫১ হাজার ৩৪৫ জন। 

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, মঙ্গলবার পর্যন্ত ঢাকা বিভাগে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৪ লাখ ৬৩ হাজার ১৯৩ জন। এরমধ্যে ঢাকা মহানগরীতে আট লাখ দুই হাজার ৩৫০ জন। ঢাকা বিভাগে প্রথম ডোজ নিয়েছেন ১৮ লাখ আট হাজার ৭৮ জন ও ঢাকা মহানগরীতে নিয়েছেন নয় লাখ ২০ হাজার ১০৭ জন।

    ময়মনসিংহ বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ৮৮ হাজার ৬৮ জন, প্রথম ডোজ গ্রহণ করেছেন দুই লাখ ৮৯ হাজার ২৩৩ জন। চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন আট লাখ ৫৩ হাজার ৯৪১ জন, প্রথম ডোজ গ্রহণ করেছেন ১১ লাখ ৭৮ হাজার ২০৪ জন। রাজশাহী বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন চার লাখ সাত হাজার ৮১৮ জন, প্রথম ডোজ ছয় লাখ ৬৩ হাজার ৯৬৭ জন। রংপুর বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন তিন লাখ ৮৫ হাজার ৮৮৭ জন, প্রথম ডোজ পাঁচ লাখ ৯৬ হাজার ৯৪৩ জন।

    খুলনা বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন চার লাখ ৯০ হাজার ৫২ জন, প্রথম ডোজ সাত লাখ ৩১ হাজার ৮৯ জন। সিলেট বিভাগে দ্বিতীয় ডোজ নিয়েছেন দুই লাখ ১৯ হাজার ৬৭২ জন, প্রথম ডোজ তিন লাখ এক হাজার ১৫৬ জন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ