ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • বাউফলে শিক্ষককে মারধরের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

    বাউফলে শিক্ষককে মারধরের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফলের ধুলিয়া ইউনিয়নের মধ্য চাঁদকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন হাওলাদারকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় চেয়ারম্যান হুমায়ুন দেওয়ানের বিরুদ্ধে। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে এন কে স্কুল লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তবে চেয়ারম্যান তা অস্বীকার করে উল্টো তাঁর ছোট ভাইকে মারধরের অভিযোগ করেছেন। 

    স্থানীয় সূত্রে জানা গেছে, হুমায়ুন দেওয়ানের ছোট ভাই হেমায়েত দেওয়ান তরমুজ চাষের জন্য কৃষকদের কাছ থেকে ৪০ একর জমি লিজ নেন। পরে হেমায়েত শ্রমিক নিয়ে গেলে নাসির উদ্দিন তাঁর জমি দাবি করে বাধা দেন। এ নিয়ে বাগ্‌বিতণ্ডা হয়। এর জেরে চেয়ারম্যান তাঁর লোকজন দিয়ে নাসির উদ্দিনকে ধরে লঞ্চঘাট এলাকায় নিয়ে মারধর করেন।

    পরে স্থানীয়রা প্রধান শিক্ষককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। নাসির উদ্দিন বলেন, এ ঘটনা তিনি শিক্ষকদের জানিয়েছেন। মামলার প্রস্তুতি চলছে।

    তবে চেয়ারম্যান হুমায়ুন দেওয়ান বলেন, হেমায়েত কয়েকজন ব্যবসায়ীকে নিয়ে তরমুজ চাষের জন্য জমি লিজ নেয়। শুক্রবার জমিতে গেলে নাসির তাঁর লোকজন নিয়ে ছোট ভাইকে পিটিয়ে হাত ভেঙে দিয়েছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হেমায়েতকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিক্ষককে মারধর করা হয়নি।

    বাউফল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, বিষয়টি তিনি জেনেছেন। অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ