ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি ‎নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি তার চেয়ে বেশি কাজ করার চেষ্টা করবো-প্রতিমন্ত্রী রাজিব আহসান
  • ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ ধরা শুরু করেছে জেলেরা

    ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ ধরা শুরু করেছে জেলেরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টানা ২২ দিন বন্ধ থাকার পরে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ ধরা শুরু করেছে জেলেরা। শুক্রবার মধ্যরাত থেকে জেলেরা নদীতে জাল ফেলে ইলিশ ধরছে। তাদের জালে পাওয়া যাচ্ছে রূপালি ইলিশ। ছোট বড় সব ধরণের মাছই পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন জেলেরা। 

    এতে খুশি এখানকার জেলেরা। বাজারেও ইলিশের ছড়াছড়ি। দাম একটু বেশি হলেও তাজা ইলিশ কিনতে পেরে খুশি ক্রেতারাও। জেলায় ৬ হাজার ৮৮৩ জন নিবন্ধিত জেলের মধ্যে সরকারি প্রণোদনার চাল পেয়েছেন তিন হাজার ৮৫০ জন। 


    জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, ২২ দিনের অভিযানে ১৮ জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড, ১৫ হাজার টাকা জরিমানা আদায়, ২০টি মামলা দায়ের করা হয়। জব্দ করা হয় ২৫টি নৌকা ও ৫ লাখ ৭২ হাজার ৫০০ মিটার জাল। এছাড়া ২১৭ কেজি ইলিশ উদ্ধার করে বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ