ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • রাজাপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন                                                                           

    রাজাপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন                                                                           
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে ঝালকাঠির রাজাপুর উপজেলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

    শনিবার সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে রাজাপুর  থানা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি রাজাপুর  থানার সামনে দিয়ে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয় ।

    উপজলো পরিষদ সভাকক্ষে  আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজাপুর  থানা পুলিশের ওসি পুলক চন্দ্র রায়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজাপুর  উপজেলার পরিষদের চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশিং এর সভাপতি অধ্যক্ষ মো. মনিরউজ্জামান।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান খান, বাংলাদেশ আওয়ামী লীগ রাজাপুর উপজেলা শাখার সভাপতি ও ঝালকাঠি জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট এ এইচ এম খাইরুল আলম সরফরাজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, মঠবাড়ি  ইউনিয়নের চেয়ারম্যান মো. জালাল উদ্দিন, রাজাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. এনামুল হোসেন খান, ইউপি সদস্য মো. তৌহিদুল ইসলাম তহিদ প্রমুখ। 

    সভার সভাপতি পুলক চন্দ্র রায় শুভেচ্ছা বক্তব্যে জানান, এবছরের ন্যায় প্রতিবছেরের অক্টোবর মাসের শেষ শনিবার কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হবে। পুলিশী সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য তিনি উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ