ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • রাজাপুরে প্রধানমন্ত্রীর কাছে বসতঘর চেয়ে মুক্তিযোদ্ধার পরিবারের আকুতি

    রাজাপুরে প্রধানমন্ত্রীর কাছে বসতঘর চেয়ে মুক্তিযোদ্ধার পরিবারের আকুতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে ‍এক  বীর মুক্তিযোদ্ধার পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি বসতঘর চেয়ে আকুতি জানিয়েছেন।

    উপজেলার সদর ইউনিয়নের মৃত. বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান খ‍ানের স্ত্রী সুফিয়া বেগম তাঁর সন্তানদের নিয়ে একটি পুরানো ভাঙ্গা ঘরে বসবাস করে আসছিলো। গত ২৪ অক্টোবর সোমবার ঘূর্ণিঝড় সিত্রাং এর আঘাতে সুফিয়া বেগমের বসতঘরের আংশিক ক্ষতিগ্রস্থ হওয়ায় বসবাসের অনুপযোগী হয়ে পরেছে।

    সুফিয়া বেগম বৃহস্পতিবার স্থানীয় সাংবাদিকদের জানান, তাঁর স্বামী একাত্তরের মুক্তিযুদ্ধে অংশ নিয়ে এ দেশ স্বাধীন করেন। তিনি গত ৪ নভেম্বর ১৯৯৯ সালে মারা গেছেন। তিনি মারা যাবার পর তার সন্তানদের নিয়ে এই খুপড়ি ঘরে বসবাস করে আসছিলো। তিনি প্রধানমন্ত্রীর উপহার একটি বসতঘর পাওয়ার জন্য গত বছরের ৩০ ডিসেম্বর রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি আবেদন করেও তিনি বসতঘর পাননি।

    বীর মুক্তিযোদ্ধা আ: মান্নান খানের ছেলে শামিম খান জানান, তাঁর বাবার মৃত্যুর পরে তাঁর মা সুফিয়া বেগম অনেক কষ্ট করে তাদের বড় করেছেন। তিনি বর্তমানে অসচ্ছল ও অসহায় হয়ে পরেছেন। প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ একটি বসতঘর পেলে তাঁর মা শেষ বয়সে একটু শান্তিতে বসবাস করতে পারতেন এবং আমাদের অনেকটা কষ্ট লাগব হতো।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ