ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সামাজিক মাধ্যমে গুজব-উসকানিমূলক কনটেন্ট ঠেকাতে হচ্ছে নতুন আইন বরিশালে পূর্ববিরোধে বিএনপি কর্মীকে কুপিয়ে জখম, দেশীয় অস্ত্রসহ আটক ৪ ব্যারিস্টার ফুয়াদকে উদ্দেশ্য করে প্রকাশিত চিত্রকর্মের নিন্দাসহ পাঁচ দাবি মুলাদীতে চিরকুটসহ ক্রোকারিজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার রহমতপুরে ৩২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার সয়াবিন তেলের দাম বাড়ায় বিপাকে সাধারণ মানুষ  অন্তুর ছাত্রত্ব বাতিলকে কেন্দ্র করে মামলা পালটা মামলায় উত্তপ্ত বরিশাল আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউট অর্ধেক জনবলে ধুঁকছে বরিশাল পরিবেশ অধিদপ্তর বরিশালে ঐতিহাসিক চরমোনাই মাহফিল আজ শুরু  বাকেরগঞ্জে তরুণকে পিটিয়ে দুই চোখ উপড়ে ফেলার চেষ্টা
  • এমন খেলা দেখলে হার্ট অ্যাটাকের ভয় থাকে : পাপন

    এমন খেলা দেখলে হার্ট অ্যাটাকের ভয় থাকে : পাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ-জিম্বাবুয়ের রুদ্ধশ্বাস ম্যাচের শেষ ওভারের শেষ বলে থার্ড অ্যাম্পেয়ারের দেওয়া ‘নো বল’ মূলত নাটক জমিয়ে তুলেছিল। যে নাটকে আঁতকে উঠেছেন স্বয়ং বিসিবি সভাপতি। ব্রিসবেনে ম্যাচ শেষে নিজের আবেগ প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘বাংলাদেশ এমন খেলতে থাকলে হার্ট অ্যাটাকের ভয় থাকে।’

    বিসিবি প্রধান বলেন, ‘যেহেতু টুর্নামেন্ট চলছে, নির্দিষ্ট করে কিছু বলব না। খালি একটা কথাই বলব—এমন হলে কত দর্শকের যে হার্ট অ্যাটাক হয়ে যাবে ঠিক নেই! এটা অতিরিক্ত। আমি আরেকটু হলে জ্ঞানই হারিয়ে ফেলতাম। এমন অবস্থা ছিল।’

    শেষ তিন ওভারের সমালোচনা করে পাপন বলেন, ‘গত কয়েক ম্যাচ ধরে আমরা শেষ তিন ওভারে রান করতে পারছি না। অন্যদিকে শেষ তিন ওভাবে অনেক রান দিয়ে দিচ্ছি। এখানে আমাদের উন্নতি করতে হবে। ’
    বাংলাদেশের লক্ষ্য আর একটি ম্যাচ জেতা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, তিনটা ম্যাচ জিতলেই খুশি। পরবর্তী জয় ইন্ডিয়ার সঙ্গেও হতে পারে।’

    আজ বাংলাদেশের দেওয়া ১৫১ রানের লক্ষ্যে খেলতে নেমে জিম্বাবুয়ের ইনিংস থেমেছে ১৪৭ রানে। শেষ দুই ওভারে জয়ের জন্য জিম্বাবুয়ের দরকার ছিল ২৬ রান। হাতে ছিল ৫ উইকেট। ম্যাচ গড়ায় শেষ ওভারে। নাটকীয়তারও দেখা মেলে ওই বলে।

    মোসাদ্দেক হোসেন বলটি ঠিকঠাকই করেছেন। ১০ নম্বরে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ের ব্যাটসম্যান ব্লেসিং মুজারাবানি এগিয়ে এসে মারতে চেয়েছিলেন। কিন্তু ব্যাটে বলই লাগাতে পারেননি। উইকেটকিপার নুরুল হাসান দ্রুত তাকে স্টাম্পিং করে দেন। সাথে সাথে জয়ের আনন্দে উদ্বেল হয়ে ওঠে বাংলাদেশ। কিন্তু নাটকের তখনো বাকি ছিল।

    দ্রুত স্টাম্পিং করতে গিয়ে নুরুলের গ্লাভস আগেই ঢুকে গেছে পপিং ক্রিজের মধ্যে। তাই থার্ড আম্পায়ার ‘নো বল’ ডাকেন। কিন্তু ততক্ষণে ব্যাটাররা ড্রেসিংরুমে গিয়ে প্যাড খুলে ফেলেছেন! বাংলাদেশ দল উদযাপন করছে। এমন মুহূর্তে দুই আম্পায়ার আবার দুই দলকে ডেকে পাঠান। ১ বলে তখন দরকার ৪ রান। জিম্বাবুয়ের দুই ব্যাটার আবারও এসে ক্রিজে দাঁড়ান।

    নো বলের কারণে শেষ বলটি এখন ‘ফ্রি হিট’। কিন্তু এবারও ব্যাটে বল লাগাতে পারেননি মুজারাবানি। ৩ রানে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।

    দীর্ঘ ১৫ বছরের অপেক্ষা শেষে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। তবে এই প্রথমবার তারা মূলপর্বে দুই ম্যাচ জিতল।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ