ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • গলাচিপায় জাতীয় যুব দিবস পালিত

    গলাচিপায় জাতীয় যুব দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আলোচনা সভা, যুবকদের মাঝে যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ অনুষ্ঠান এবং র‌্যালির  আয়োজন করা হয়েছে।

    মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জেয়াদুল কবিরের সঞ্চালনায় ‘প্রশিক্ষিত যুব, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম। 

    অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী, উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুল ইসলাম, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আজগর আলী প্রমুখ। এছাড়াও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কর্মে প্রত্যাশী ১৮ জন যুবদের মাঝে ৯ লাখ ৫০ হাজার টাকা যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করা হয়। 

    অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

    র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি মুহম্মদ সাহিন যুবকদের নতুন একটি প্রশিক্ষণ ব্যাচের উদ্বোধন করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ