ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • রাজাপুরে উপ-নির্বাচনে বই প্রতীকে মরিয়ম বিজয়ী 

    রাজাপুরে উপ-নির্বাচনে বই প্রতীকে মরিয়ম বিজয়ী 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ১, ২ ও ৩ নং ওয়ার্ডে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এতে- ২৬ ভোট বেশি পেয়ে বই প্রতীকে মরিয়ম বিজয়ী হয়েছে ।

    বুধবার (২নভেম্বর) সকাল ৮টায় ইভিএম পদ্ধতির মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয় এবং বিকাল ৪টায় শেষ হয়। কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে তবে ভোটারদের উপস্থিতি বেশ কম ছিলো।

     কেন্দ্রগুলোতে নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছে। ৩টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে। উপ-নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির মোট তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 

    এই ৩টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিলো ৯৭৬৩ জন। পুরুষ ভোটার সংখ্যা ছিলো ৪৯৭৭ জন এবং নারী ভোটার সংখ্যা ছিলো ৪৭৮৬ জন। এর মধ্যে বই প্রতীকে ১১৪৯ ভোট পেয়ে মোসাঃ মরিয়ম বেগম (টিয়ন) বিজয়ী হয়েছে। রাজাপুর উপজেলা বিএনপির যুগ্নআহব্বায়ক ও গালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মনিরুজ্জামান লাভলু'র স্ত্রী সৈয়দা রেহানা লাবলু বক প্রতীকে ১১২৩ ভোট পেয়েছেন। এবং গালুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ হাওলাদার এর পুত্রবধূ মোসাঃ হাফসা আক্তার কলম প্রতীকে ৯৯৭ ভোট পেয়েছেন।

    উল্লেখ্য- এই ১,২ ও ৩ নং ওয়ার্ডে ইউপি সদস্য মোসাঃ হাফিজা ফিরোজ। তিনি গত ১২ আগষ্ট মারা যাওয়া এই সংরক্ষিত আসনটি শূন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন। এর পরে, গত ১৯ অক্টোবর নির্বাচন কমিশন এই আসনটিতে তফসীল ঘোষণা করেন। মনোনয়ন পত্র দাখিল করেন তিন জন প্রার্থী।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ